লি অ্যান্ড ফাংয়ের সঙ্গে রবির চুক্তি সই হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট যোগাযোগ সমাধানে ব্যবসায়িক সহযোগী হিসেবে কাজ করবে মোবাইল ফোন অপারেটর রবি আাাজিয়াটা লিমিটেড ও হংকংভিত্তিক লি অ্যান্ড ফাং লিমিটেড। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিভিন্ন প্রতিযোগিতামূলক অবস্থানে পরস্পরকে সহায়তা করবে।গতকাল বৃহস্পতিবার উত্তরায় লি অ্যান্ড ফাংয়ের বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ চুক্তি অনুষ্ঠিত হয়। রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু ও লি অ্যান্ড ফাং বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (অপারেশন) রোজার হুবার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় রবির ভাইস প্রেসিডেন্ট (বিজনেস সেলস অ্যান্ড সার্ভিস) জহির রায়হানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদ্যুৎ কুমার বসু বলেন, লি অ্যান্ড ফাংয়ের সঙ্গে এ চুক্তি রবিকে যোগাযোগ সমাধানের বড় ধরনের সহায়তা করবে, যা বিকাশমান এ শিল্প খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।