প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন ছাড়া এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো কার্যালয় ও বুথ স্থাপন এবং সম্প্রসারণ ও স্থানান্তর-বিষয়ক ভাড়া চুক্তি বা কোনো ধরনের ডেকোরেশন করতে পারবে না। অর্থাৎ এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন শাখা ও বুথ স্থাপন করতে গেলে কোনো ভাড়া চুক্তি করার আগে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। তাতে বলা হয়েছে, কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন ছাড়া নতুন শাখা খোলার বিষয়ে বাড়িভাড়া চুক্তি করে ভাড়াও প্রদান করছে। এ ধরনের কার্যক্রম আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ সালের সুস্পষ্ট লঙ্ঘন। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।