লিগেসি ফুটওয়ারের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগেসি ফুটওয়ারের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (সিএসই) অনুমোদনের জন্য ১:১ অর্থাত্ প্রতিটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের সুপারিশ করবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এই রাইট শেয়ারের ইস্যু প্রাইস হবে ২০ টাকা, যার মধ্যে প্রিমিয়াম থাকবে ১০ টাকা। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির ইজিএম ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ জুলাই গাজীপুরে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ইজিএম দুপুর ১২টায় এবং এজিএম দুপুর সাড়ে ১২টায় শুরু হবে। এজিএমের রেকর্ড ডেট ১ জুন, তবে ইজিএমের রেকর্ড ডেট পরে জানানো হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১.১৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১২.৪০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ০.৩০ টাকা।