প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লিড সেফ পেইন্ট’ সনদ পেয়েছে এলিট পেইন্ট। অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান আইপিইএনের সহযোগিতায় এই সনদ প্রদান করা হয়। বাংলাদেশ সরকারের আইন অনুসারে লিড ফ্রি স্ট্যান্ডার্ড রক্ষা করে বাজারে পেইন্ট সরবরাহ করায় এলিট পেইন্ট এ সনদ অর্জন করে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিট পেইন্টের ডিরেক্টর অপারেশন এবং ম্যানেজমেন্ট কমিটির প্রধান মোজাহার হোসেন, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. শফিকুল হক সজল, জেনারেল ম্যানেজার (সেলস) এ কে এম মহিবুল্লাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. হারুন-উর-রশিদ। বিজ্ঞপ্তি।