লিড্সের পরিবেশ ও জাতীয় সম্পদবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের শিক্ষকদের নিয়ে সামাজিক উন্নয়ন সংস্থা লাইভলিহুড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (লিড্স) ধানমন্ডির আম্মবালা ইনে ‘আমাদের পরিবেশ আমাদের সম্পদ’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বি এ এফ শাহীন স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, সানিডেইল স্কুল, স্কলাস্টিকা স্কুল, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ঢাকা শহরের কিছু স্বনামধন্য বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ কর্মশালা হয়। কর্মশালায় লিড্সের চেয়ারম্যান এ এস এম কবির, নির্বাহী পরিচালক রুমিনা দেওয়ান, এক্মি এগরোভেট ও বেভারেজ লিমিটেডের মার্কেটিং হেড মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় সহায়তা দেয় এক্মি এগরোভেট ও বেভারেজ লিমিটেড। বিজ্ঞপ্তি