লিন্ডে বাংলাদেশের পর্ষদ সভা বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, লিন্ডে বাংলাদেশের পর্ষদ সভা ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে।