লিন্ডে বাংলাদেশের বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডে বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় ১১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর আগে ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ায় মোট লভ্যাংশ হয়েছে ৩১০ শতাংশ।গতকাল ঢাকায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইয়ুব কাদরি। সভায় কোম্পানির পরিচালক বার্নড হুগো অয়লিজ, শ্রীকুমার মেনন ও ফায়েকুজ্জামান অবসর নেন এবং পুনরায় পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া কোম্পানির স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হন পারভীন মাহমুদ ও ওয়ালিউর রহমান ভূইয়া। বিজ্ঞপ্তি।