লিন্ডে বিডির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত্ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারধারীদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত অন্তর্বর্তীকালীন লভ্যাংশের রেকর্ড ডেট ৩ আগস্ট।