লিলিপুট প্রতারণায় ক্ষতিগ্রস্ত কারখানার মালিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় প্রতিষ্ঠান লিলিপুট কিডসওয়্যারের কাছে পণ্য সরবরাহ করার পরও প্রাপ্য ৫০ লাখ ডলার না পাওয়া ২২টি বাংলাদেশি পোশাক কারখানার মালিক-শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে তিন দিনের ‘ইন্ডিয়া শো’র উদ্বোধনকালে প্রদর্শনী প্রাঙ্গণের বাইরে এসব কারখানার মালিক-শ্রমিকেরা এক মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধন থেকে পাওনা অর্থ আদায়ে দুই দেশের সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।