লুকঅয়েল ব্র্যান্ডের লুব্রিকেন্ট বাজারজাত করেছে করোনা
রাশিয়ার বিখ্যাত লুকঅয়েল ব্র্যান্ডের লুব্রিকেন্ট বাজারজাত শুরু করেছে এ দেশীয় প্রতিষ্ঠান করোনা অয়েল অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেড। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার এ উপলক্ষে পণ্যটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বাজারজাতকারী প্রতিষ্ঠান করোনা।অনুষ্ঠানে এ দেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ, দূতাবাসের অর্থনৈতিক বিভাগের প্রধান এলেনা এ নিকোলিচিভা, মেরিন প্রযুক্তি বিশেষজ্ঞ জুনে মানোহারান, বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম, করোনার মহাব্যবস্থাপক আসাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে লুকঅয়েল কোম্পানির জ্যেষ্ঠ ব্যবস্থাপক জর্জি খুশতারিয়া জানান, লুব্রিকেন্ট তেল ও গ্যাস মজুদের দিক থেকে লুকঅয়েল রাশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় বৃহৎ লুব্রিকেন্ট তেলের প্রতিষ্ঠান।করোনার মহাব্যবস্থাপক আসাদুল হক বলেন, দেশের দূরবর্তী স্থান পর্যন্ত লুব্রিকেন্ট তেল যেন বিতরণ করা যায়, সে দিকটি লক্ষ রেখে বিক্রয়ক্ষমতা বাড়ানো হবে। বিজ্ঞপ্তি।