প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেতে অবস্থিত লেকসিটি কনকর্ডে স্কুল উদ্বোধন করেছে কনকর্ড গ্রুপ। নিজস্ব ক্যাম্পাসে খেলার মাঠসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই স্কুলে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন, ভাইস চেয়ারপারসন বেগম ফরিদা কামাল, ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামালসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।