লেডিস টেইলার্সে কর ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাউছিয়া মার্কেট ও আশপাশের বিপণিবিতানের লেডিস টেইলার্সগুলো প্রায় সব বয়সী নারীদের কাছে বেশ জনপ্রিয়। ঈদ, নববর্ষ, পূজাসহ বিভিন্ন উৎসবে এসব লেডিস টেইলার্সে বা দরজির দোকানে ভিড় লেগেই থাকে। সে জন্য গ্রাহকদের স্বস্তি দিতে বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত অভিজাত দরজির দোকানও গড়ে উঠেছে।
কিন্তু এবার কর গোয়েন্দাদের চোখ পড়েছে এসব শীতাতপনিয়ন্ত্রিত লেডিস টেইলার্সের দিকে। মূল্য সংযোজন কর (মূসক) বিভাগের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ৩ থেকে ৫ সেপ্টেম্বর গাউছিয়া মার্কেটের পার্শ্ববর্তী নূর ম্যানশন, ইসমাইল ম্যানশন ও কলাবাগানের লেকভিউ সুপার মার্কেটের বিভিন্ন শীতাতপনিয়ন্ত্রিত লেডিস টেইলার্সে অভিযান চালান। এসব বিপণিবিতানে অধিকাংশ দোকানের মূসক নিবন্ধন, মূসক চালান, কেনাবেচার হিসাব বিবরণী নেই।
মূসক গোয়েন্দারা অভিযানকালে ১৩টি দরজির দোকানের কাগজপত্র জব্দ করেন। এসব দোকানের মূসক ফাঁকির পরিমাণ ৩৮ লাখ ৩৩ হাজার ১০৭ টাকা।
উল্লেখ্য, বর্তমানে দরজির দোকানে মজুরির ওপর ১৫ শতাংশ হারে মূসক আরোপ রয়েছে।