লেনদেন নিষ্পত্তির সময় কমবে বিধি সংশোধনের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেন নিষ্পত্তির সময় এক দিন কমানোর নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন না করার আগের পরিকল্পনা থেকে সরে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।তবে সিদ্ধান্তটি শিগগিরই বাস্তবায়ন করার জন্য সেটেলমেন্ট অব স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশন রেগুলেশন, ১৯৭৮-এর কিছু ধারায় পরিবর্তন প্রয়োজন। এ জন্য গত ৩০ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন চেয়ে বিধানটির সংশোধনীর খসড়া পাঠানো হয়েছে।সংশোধনীটি অনুমোদনের পর অর্থাৎ বিধান পরিবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই লেনদেন নিষ্পত্তির সময় কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে।দেশের দুই স্টক এক্সচেঞ্জের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসইসি সম্প্রতি লেনদেন নিষ্পত্তির সময় চার দিনের (টি+৩) পরিবর্তে তিন দিনে (টি+২) কমিয়ে আনার সিদ্ধান্ত দেয়। কিন্তু সিদ্ধান্তটি আসার পর ডিএসই তা বাস্তবায়নের ব্যাপারে গড়িমসি শুরু করে।জানা গেছে, ডিএসইর জ্যেষ্ঠ পরিচালকদের অনেকেই বাজারের বর্তমান পরিস্থিতিতে লেনদেন নিষ্পত্তির সময় কমানোর পক্ষে ছিলেন না। তাঁরা মনে করেন, এই সময় কমানো হলে এক দিন আগেই শেয়ার বিক্রির উপযোগী হয়ে যাবে। এতে বাজারে বিক্রির চাপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর পরই ডিএসই নিজেদের সুপারিশ করা সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা সময় নেওয়ার পথ অবলম্বন করে। এ ব্যাপারে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, ‘আমরা কখনো বলিনি লেনদেন নিষ্পত্তির সময় কমানোর নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত বাস্তবায়ন করব না। প্রজ্ঞাপন জারির পরই আমরা এটি বাস্তবায়ন করব।