লেনদেন বাড়লেও সূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর গতকাল রোববার ঢাকা শেয়ারবাজারের প্রথম লেনদেনে সাধারণ সূচকের ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। আজ সোমবার সূচকের অনেকটা পতন হলেও লেনদেনের পরিমাণ গতকালের চেয়ে বেড়েছে ১০৪ কোটি টাকা। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫২৬ কোটি টাকার। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩০ কোটি টাকা। এটাই গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।আজ সোমবার ডিএসইতে সাধারণ সূচক ৪২.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৪১ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে বেশির ভাগ শেয়ারের। মোট ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, আর বেড়েছে ৯৯টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড। ক্রমানুসারে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, আরএন স্পিনিং মিলস লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মসিউটিক্যালস লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড।