লেনদেন বেড়েছে দুই বাজারে
সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার মিশ্র প্রবণতার মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২.৪০ পয়েন্ট বেড়ে ৪১৯৯.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩০টির দাম বেড়েছে, কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৪ কোটি টাকা বেশি। দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, গ্রামীণফোন, সানলাইফ ইনস্যুরেন্স, তিতাস গ্যাস, বেক্সিমকো, এনভয় টেক্সটাইল, সায়হাম কটন ও ডেল্টা স্পিনার্স।অন্যদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১২১.৪৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৬৭টির দাম বেড়েছে, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।