লেনদেন বেড়েছে দুই বাজারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে আজ বুধবার শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় লেনদেন শেষ হওয়ার সময় দেশের দুই শেয়ারবাজারেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে; একই সঙ্গে বেড়েছে লেনদেন। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২৪৫ কোটি টাকার যা গতকালকের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি। অন্যদিকে, সিএসইতে লেনদেন গতকালকের চেয়ে ৪২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি টাকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দুপুর ১২টা ৫৫ মিনিটে সূচক ৭৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০১টির দাম বেড়েছে; কমেছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সামিট পাওয়ার, এনবিএল, বিএসসিসিএল, বেক্সিমকো ফার্মা ও আরএন স্পিনিং।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৪২ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টির দাম বেড়েছে; কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।