লেনদেন বেড়েছে দুই বাজারেই
সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন।বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে হাত বদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৪২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৬টির দাম বেড়েছে। কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ২২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১৫ কোটি টাকা বেশি।দিনের শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, ইউনিক হোটেল, সামিট পাওয়ার, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন ও আরএন স্পিনিং।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮১০ পয়েন্টে। সিএসইতে আজ ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৭টির দাম বেড়েছে। কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।