লেনদেন ১৪৫ কোটি টাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার ছিল মিশ ্রঅবস্থা। এদিন সাধারণ সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে একইসঙ্গে শেয়ারের দর কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর সংখ্যাও খুব কম নয়। বৃহস্পতিবার ডিএসইতে সাধারণ সূচক ১৬.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৬৫৭ পয়েন্টে। এদিন মোট লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকার।ঢাকা পুঁজিবাজারে আজ মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১১৬টির; অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো-প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, অ্যারগন ডেনিমস লিমিটেড।