লেনদেনযোগ্য শেয়ার নিয়ে সূচক গণনা শুরু করছে সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ার নিয়ে আজ রোববার থেকে সূচক গণনা শুরু করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর ফলে সিএসইর সব কটি সূচকই কিছুটা পুনর্বিন্যস্ত হবে। তবে ফ্রি-ফ্লোট পদ্ধতির কারণে সিএসইর বাজার মূলধন প্রায় ৬১ শতাংশ কমে যাবে, যার কিছুটা প্রভাব সূচকেও পড়বে।