লেনদেনযোগ্য শেয়ারের ভিত্তিতে সূচক গণনা করবে সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল লেনদেনযোগ্য (ফ্রি ফ্লট) শেয়ারের ভিত্তিতে সূচক গণনার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতিতে সূচক গণনা করা হবে। সিএসইর সার্বিক মূল্যসূচক, সিএসসিএক্স ও সিএসই-৩০ সূচক এই ব্যবস্থায় গণনা করা হবে। আজ বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।সিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা সানজিদা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রি ফ্লট পদ্ধতি, যা কেবল লেনদেনযোগ্য শেয়ারের বাজার মূলধন নিয়ে গঠিত। আইওএসসিও কর্তৃক অনুমোদিত এই পদ্ধতি বিশ্বের খ্যাতনামা স্টক এক্সচেঞ্জগুলোতে ব্যবহূত হচ্ছে। এতে আরও বলা হয়, ফ্রি ফ্লট পদ্ধতিতে ইনডেক্স গণনায় লেনদেনের বাইরে থাকা (লকইন) উদ্যোক্তা শেয়ার, সরকারি নিয়ন্ত্রণাধীন শেয়ার, কৌশলগত মালিকানাধীন শেয়ার (৫ শতাংশের অধিক) বাদ দেওয়া হয়েছে।এ কারণে ফ্রি ফ্লট পদ্ধতিতে গণনাকৃত সূচক বাজারের ওঠা-নামা আরও নিখুঁতভাবে তুলে ধরবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।