লেনদেনে বড় উল্লম্ফন মূল্যসূচকও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক দিনের শেষে আবার পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।গতকাল দিনের শেষে সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৩ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি।গতকাল ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে প্রায় দেড়গুণ হয়ে গেছে। গত সোমবার যেখানে প্রায় ১৯৮ কোটি টাকার লেনদেন হয়েছিল, সেখানে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৩২৭ কোটি টাকার। এটি গত ২৮ নভেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। ওই তারিখে লেনদেন হয়েছিল ৩৩১ কোটি টাকার।গতকাল লেনদেন চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক উদ্যোক্তা-পরিচালক বাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দেন। এই ঘোষণা উল্লম্ফনের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইতে গতকাল মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টিরই দাম বেড়েছে, কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম।দিনের শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: সিটি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, ইস্টার্ন ব্যাংক, বেক্সিমকো, যমুনা অয়েল, এনবিএল, উত্তরা ব্যাংক, ফু ওয়াং সিরামিকস ও ইউসিবিএল।অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও মূল্যসূচক বেড়েছে। সিএসইতে গতকাল মোট্র১৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫১ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি ৪৯ লাখ টাকা বেশি।্র সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৯৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিক্রে সিএসই-৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৭০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৩৫ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে লেনদেনকৃত ১৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে আটটির এবং অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের দাম।