লেনদেনে মন্দা, দাম কমেছে ১৯৫টির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্দাভাবের মধ্য দিয়ে এগিয়ে চলেছে সপ্তাহের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেন।লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ডিএসই’র সাধারণ সূচক ১১২.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯৩৪ পয়েন্টে। এসময় ডিএসইতে লেনদেন হয়েছিল মাত্র ৭৫ কোটি টাকার। ডিএসইতে, আপাতত মোট ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারের। বেড়েছে নয়টির। অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।বেলা ১১:৪৫ মিনিটে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো- প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, অ্যারগন ডেনিমস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।