লেনদেনের ওপর কর পাঁচ পয়সা কমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে লেনদেনের ওপর কর কমানো হয়েছে। আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে। ২৭ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও ওই ঘোষণায় বলা হয়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ২৭ অক্টোবর সরকারের পক্ষ একটি এসআরও জারি করা হয়। ওই এসআরওতে লেনদেনের ওপর কর ১০০ টাকায় ১০ পয়সার স্থলে পাঁচ পয়সা নেওয়ার জন্য বলা হয়। ওই এসআরওর পরিপ্রেক্ষিতে ডিএসইর পক্ষ থেকে ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করা হয়।এর আগে ১৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর আরোপিত উেস আয়কর ১০ পয়সার পরিবর্তে পাঁচ পয়সায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। সেই দিনই এনবিআর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা সরকারি গেজেট আকারে গত বৃহস্পতিবার ডিএসইর কাছে পৌঁছায়।