লেনদেনের জন্য ডিএসইতে নতুন অ্যাপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের জন্য মোবাইল ফোনের নতুন অ্যাপ্লিকেশনস (অ্যাপস) চালু করা হচ্ছে। আগামী ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে এই অ্যাপসের উদ্বোধন করা হবে।
আজ সোমবার ডিএসইতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিনিয়োগকারীরা এই অ্যাপসের মাধ্যমে সরাসরি নিজেরাই শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন। সেইসঙ্গে শেয়ারসংক্রান্ত বিভিন্ন তথ্য নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা একেএম জিয়াউল হাসান খান (পিআরও), উপমহাব্যবস্থাপক নিজামউদ্দিন প্রমুখ। নিজামউদ্দিন মোবাইল অ্যাপসের বিভিন্ন তথ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানান।