প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে আজ রোববার থেকে পরিবর্তন আসছে। লেনদেনের সময়সীমা ৩০ মিনিট এগিয়ে আনায় এই পরিবর্তন আসছে। আজ থেকে বেলা ১১টার পরিবর্তে দুই স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে। আর তা একটানা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এর আগে বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে একটানা তা বেলা তিনটা পর্যন্ত চলত। একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জের অফিস সময়সূচি পরিবর্তন হচ্ছে। এখন থেকে দুই স্টক এক্সচেঞ্জের অফিস সময়সূচি হবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।