লোকসানে ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর চামড়া কম দামে কেনার সিদ্ধান্তে ব্যবসায়ীরা অটল থাকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ক্ষুদ্র চামড়া বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা কৌশলে ট্যানারি মালিকদের প্রতিনিধিদের সরেজমিনে চামড়া কিনতে আসতে বাধা দিয়েছেন। সে কারণে উপায় না দেখে তাঁদের কাছে কম দামে চামড়া বিক্রি করতে হয়েছে।ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মলিকেরা আসতে না পারায় তাঁরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতিটি গরুর চামড়া এক হাজার ৮০ থেকে এক হাজার ১৫০ টাকা এবং প্রতিটি খাসির চামড়া ১০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন।