লোটোর বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোটো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি সম্মেলন-২০১৪ সম্প্রতি আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির বিপণন পরামর্শক এস কিউ হাসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মোসাদ্দেক, মানবসম্পদ পরিচালক বশির আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আনা নতুন পণ্যসমূহ প্রদর্শন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ফরিদপুর ও বরিশালের সেরা দুই ফ্র্যাঞ্চাইজকে পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞপ্তি