প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোটোর সপ্তম ফ্ল্যাগশিপ আউটলেট সিলেট শহরের জিন্দাবাজার পয়েন্টে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা ফিতা কেটে এই আউটলেটের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, বিপণন উপদেষ্টা এস কিউ হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই আউটলেটে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের ইতালিয়ান ডিজাইনের জুতা, টি-শার্ট, ব্যাগসহ প্রয়োজনীয় গার্মেন্টস ও এক্সেসরিজ সামগ্রী। লোটো বাংলাদেশ ২০১১ সাল থেকে বিশ্বখ্যাত বিভিন্ন লাইফস্টাইল পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করে আসছে। বিজ্ঞপ্তি।