প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোটো বাংলাদেশে নিয়ে এসেছে তাদের নতুন সেফটি শু ‘লোটো ওয়ার্কস’। নতুন পণ্য বাজারে আনা উপলক্ষে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর অর্থ বিভাগের ভাইস প্রেসিডেন্ট রিয়াজ বিন মাহমুদ। অন্যান্যের মধ্যে ছিলেন লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম এবং মার্কেটিং কনসালট্যান্ট সৈয়দ কামরুল হাসান। বিজ্ঞপ্তি।