লোভল হেভি ইন্ডাস্ট্রির সঙ্গে এসিআই মোটরসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আধুনিকায়ন ও সার্বিক অবকাঠামো বিনির্মাণে হেভি কনস্ট্রাকশন ইকুইপমেন্টের সব শ্রেণির ইকুইপমেন্ট সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এসিআই মোটরস লোভল হেভি ইন্ডাস্ট্রি কো. লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করছে। লোভল হেভি ইন্ডাস্ট্রি চীনের অন্যতম বৃহৎ ভারী যানবাহন প্রস্তুতকারী কোম্পানি ফোটন গ্রুপের সহযোগী কোম্পানি। গত বৃহস্পতিবার গুলশানের হোটেল লং বিচে এক অনুষ্ঠানের মাধ্যমে এসিআই মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এফ এইচ আনসারী ও লোভল হেভি ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ভাইস জেনারেল ম্যানেজার সিলিংকিউ চুক্তিতে সই করেন। চুক্তির অধীনে এসিআই মোটরস এখন থেকে লোভলের প্রস্তুতকৃত এক্সাভেটর ও হুইল লোডার বাংলাদেশে বিপণন ও বিক্রয় করবে। বিজ্ঞপ্তি