প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাবএইড গ্রুপ এবং ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইন্টারকন্টিনেন্টালের কর্মকর্তা ও কর্মচারিরা ছাড়কৃত মূল্যে ল্যাবএইডের চিকিৎসাসেবা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের সিওও আল এমরান চৌধুরী, এজিএম (কর্পোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেনিন এবং ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার, জেমস পি. ম্যাকডোনাল্ড, হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং ম্যানেজার সায়ীকা হক প্রমুখ। বিজ্ঞপ্তি।