ল্যাবএইড ও ডিক্যাবের করপোরেট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ল্যাবএইড গ্রুপ ও ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) মধ্যে গত সোমবার একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ল্যাবএইড হাসপাতালের সিওও আল ইমরান চৌধুরী, হেড অব করপোরেট সার্ভিসেস সাইফুর রহমান লেনিন এবং ডিক্যাবের প্রেসিডেন্ট আঙ্গুর নাহার মন্টি ও জেনারেল সেক্রেটারি পান্থ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। এর ফলে ডিক্যাব সদস্যরা বিশেষ ছাড়কৃত মূল্যে ল্যাবএইডের চিকিৎসাসেবা পাবেন। বিজ্ঞপ্তি