ল্যাবএইড ও পারটেক্স স্টারের মধ্যে করপোরেট চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাবএইড ও পারটেক্স স্টারের মধ্যে ২১ জুলাই একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে পারটেক্স স্টারের কর্মকর্তা-কর্মচারীরা ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হ্রাসকৃত মূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের সিওও আল এমরান চৌধুরী, হেড অব করপোরেট সার্ভিসেস সাইফুর রহমান লেনিন ও পারটেক্স স্টারের সিইও কে এম আলী, সিওও মো. কামরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।