প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাবএইড এবং যমুনা ব্যাংকের মধ্যে একটি করপোরেট চুক্তি হয়েছে। যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইডের চিফ অপারেটিং অফিসার (সিওও) আল এমরান চৌধুরী, হেড অব করপোরেট সার্ভিসেসের সাইফুর রহমান লেনিন এবং যমুনা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম সাইফুদ্দিন আহমেদ, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আদনান মাহমুদ আশরাফ উজ জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির ফলে যমুনা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবার এবং ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকেরা ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিকে বিশেষ ছাড়কৃত মূল্যে চিকিৎসাসেবা পাবেন। বিজ্ঞপ্তি