ল্যাবএইড করপোরেট হাসপাতাল-ভিসতারা আর্কিটেক্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাবএইড করপোরেট হাসপাতাল ও ভিসতারা আর্কিটেক্ট প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত মঙ্গলবার। ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম এবং ভিসতারা আর্কিটেক্ট লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালিদ পলাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে রাজধানীর বারিধারায় প্রস্তাবিত ৫০০ শয্যার অত্যাধুনিক ল্যাবএইড করপোরেট হাসপাতালের ভবন নির্মাণের সব নকশার কাজ আর্কিটেক্ট প্রতিষ্ঠান ভিসতারা করবে। বিজ্ঞপ্তি।