ল্যাবএইড ডায়াগনস্টিকের শাখা ফরিদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাবএইড ডায়াগনস্টিকের শাখা ফরিদপুরের নীলটুলিতে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এটি উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম। বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার শরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। বিজ্ঞপ্তি।