প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজিউল আমিন চৌধুরী ১ জানুয়ারি ল্যাবএইড ফার্মায় নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং আইবিএ থেকে এমবিএ করেছেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব বাল্টিমোর থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এমএস করেন। ছাত্রাবস্থাতেই তিনি যোগ দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। এরপর রোস বাংলাদেশ লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি ম্যানেজার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি