প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাবএইডের ধানমন্ডি লেকচার গ্যালারিতে পাইলট প্রকল্পের আওতায় গত শনিবার আনুষ্ঠানিকভাবে ল্যাবএইড হাসপাতালে তিনটি মডেল ফার্মেসির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন, ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম, অ্যাডভাইজর (অ্যাডমিন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মঞ্জুর এ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তি