ল্যাবএইডে ব্রেস্ট ক্যানসার নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তির মেশিন

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মিলনায়তনে গতকাল সোমবার ব্রেস্ট ক্যানসার নির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তি ‘থ্রিডি ম্যামোগ্রাফি মেশিন: অমুলেট ইনোভালিটির’ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ল্যাবএইড গ্রুপের অ্যাডভাইজার অ্যাডমিন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর এ মোল্লা (অব), প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় অধ্যাপক শাহলা খাতুন। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী শাকিলা জাফর।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অবস্ অ্যান্ড গাইনি বিভাগের চিফ কনসালট্যান্ট অধ্যাপক মেজর (অব) লায়লা আজুর্মান্দ বানু।
আলোচকেরা বলেন, গ্লোবোকন ২০১২ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত নারীদের মধ্যে ব্রেস্ট ক্যানসারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এই ক্যানসারে মৃত্যুর হারও সবচেয়ে বেশি। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৫ হাজার নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় সাত হাজার নারী এই ক্যানসারে মৃত্যুবরণ করেন। তবে প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যানসারের লক্ষণ শনাক্ত করা গেলে তা নিরাময়ের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ল্যাবএইড ব্রেস্ট ক্যানসার নিরাময়ে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রচেষ্টার অংশ হিসেবে ল্যাবএইড এই মেশিন নিয়ে এসেছে। অন্যান্য প্রচলিত মেশিনের তুলনায় ব্রেস্ট ক্যানসারের লক্ষণগুলো সঠিকভাবে শনাক্ত করতে এই মেশিন অনেক বেশি কার্যকর।
অনুষ্ঠানে ল্যাবএইডের চিকিৎসক, নার্স এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।