শতভাগ সুরক্ষিত ননদেশের ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিয়াকত আলী ভূঁইয়া  সহসভাপতি, রিহ্যাব
লিয়াকত আলী ভূঁইয়া সহসভাপতি, রিহ্যাব

ক্রেতাদের সুরক্ষায় আমাদের আইনটি যুগোপযোগী ও আধুনিক। আইনটির কারণে অভিযোগের সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। চুক্তিতে ফ্ল্যাটের আকার, হস্তান্তরের সময় ইত্যাদি উল্লেখ থাকে। সময়মতো ফ্ল্যাট বুঝিয়ে না দিলে জরিমানার বিধান আছে। তারপরও আমাদের ক্রেতারা শতভাগ সুরক্ষিত নন। এ জন্য আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গে নির্দিষ্ট আবাসন প্রকল্পের জন্য ক্রেতাদের কাছ থেকে পাওয়া অর্থের ৭০ শতাংশ আলাদা ব্যাংক হিসাবে রাখার মতো বিধান করা হয়েছে। এ রকম কিছু করা আমাদের দেশে ঠিক হবে না। কারণ তাতে আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মচারীদের মধ্যে অবৈধ আর্থিক লেনদেনের প্রবণতা বেড়ে যেতে পারে।