শনিবার নওগাঁ চেম্বার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আগামী শনিবার। জেলার ব্যবসায়ী নেতারা চেম্বারের প্রতিনিধি নির্বাচিত হতে প্রত্যক্ষ ভোটে নেমেছেন প্রায় নয় বছর পর। ১৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে প্রার্থী হয়েছেন ৩০ জন ব্যবসায়ী। প্যানেল দুটি হলো নওগাঁ চেম্বারের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি আহম্মদ আলীর ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ এবং চেম্বারের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী দ্বীনের ‘সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ’। এরই মধ্যে দুই প্যানেল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। নির্বাচন কমিশনার পীযূষ কুমার সরকার জানান, ২৩ আগস্ট শনিবার সকাল নয়টা থেকে বিকেলে চারটা পর্যন্ত নওগাঁ চেম্বার ভবনে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে আগামী ২০১৪-১৬ কার্যবছরের জন্য দ্বিবার্ষিক কমিটির ১৬ সদস্য নির্বাচিত করবেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি