শনিবার ব্যাংক খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার তফসিলি ব্যাংকের শাখাসমূহ খোলা থাকবে। বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে উল্লেখ করা হয়, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে চলতি মাসে জমাকৃত পে অর্ডার বা চেকসমূহ ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করদাতাদের আয়কর দেওয়ার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংক খোলা থাকবে।