শনিবার ব্যাংক খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। গতকাল বুধবার এ-সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে উল্লে¬খ করা হয়, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে চলতি মাসে জমা করা পে-অর্ডার বা চেক ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করদাতাদের আয়কর দেওয়ার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংক খোলা থাকবে।