শনিবার ব্যাংক খোলা, লেনদেন হবে শেয়ারবাজারেও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার ব্যাংক খোলা থাকবে। চলবে শেয়ারবাজারের লেনদেনও। ১১ সেপ্টেম্বর বিশেষ বিবেচনায় সরকার ছুটি ঘোষণা করায় এর পরিবর্তে শনিবার স্বাভাবিক কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদুল আজহা উপলক্ষে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ছিল সরকারি ছুটি। তবে সরকার বিশেষ বিবেচনায় ১১ সেপ্টেম্বর রোববারও ছুটি ঘোষণা করে। এর পরিবর্তে ২৪ সেপ্টেম্বর অফিস খোলা থাকবে বলে নির্দেশনা জারি করা হয়। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ১১ সেপ্টেম্বর ব্যাংক ছুটি ঘোষণা করে। এর পরিবর্তে ২৪ সেপ্টেম্বর ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।
কয়েকটি ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের শনিবার ব্যাংক খোলা রাখার বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারের গ্রাহকদেরও বিষয়টি জানানো হয়েছে।