শনিবার মুদ্রানীতি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী শনিবার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ দিন বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মুদ্রানীতি ঘোষণা করবেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর অন্যান্য বছরের মতো এবারও অর্থনীতিবিদ, ব্যাংকার, সাবেক গভর্নর, সাবেক মন্ত্রী, সাংবাদিক, কলামিস্ট, সাবেক অর্থ উপদেষ্টা, সাবেক সচিবসহ মুদ্রানীতি-সংশ্লিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মতামত, পরামর্শ এবং তাঁদের সঙ্গে আলোচনা করে এই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন।