শনিবার সব কর কার্যালয় খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমাদানের সুবিধার্থে ২৯ সেপ্টেম্বর শনিবার দেশের সব কর কার্যালয় খোলা থাকবে। শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব কর কার্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বুধবার এই নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর রোববার বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হচ্ছে।এদিকে বাংলাদেশ ব্যাংক গতকাল আরেক নির্দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের সব বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রধান শাখা আগামীকাল শনিবার খোলা রাখার জন্য বলেছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে পে-অর্ডার ও চালানের মাধ্যমে আয়কর নেওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে সরকারি-বেসরকারি তফসিলি ব্যাংকের সব বিভাগীয় ও জেলার প্রধান প্রধান শাখা শনিবার খোলা থাকবে।