শনিবার সব ব্যাংক খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করদাতাদের আয়কর জমা দেওয়ায় সুবিধা দিতে আগামী ২৯ জুন শনিবার দেশের সব ব্যাংকের শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ নির্দেশ দিয়েছে। জাতীয় রাজস্ব আদায়ের স্বার্থে জুন মাসে জমা করা পে-অর্ডার ও চেকগুলো ৩০ জুনের মধ্যে নগদায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং করদাতাদের আয়কর জমা দেওয়ার সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক ২৯ জুন সব ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশটি দিয়েছে। ব্যাংকগুলো তাদের নিজস্ব বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই সব শাখা খোলা রাখবে বলে নির্দেশনাতে উল্লেখ করা হয়েছে। রাজস্ব আদায়ের জন্য খোলা রাখা হলেও ব্যাংকগুলো অন্যান্য দৈনন্দিন লেনদেনও করতে পারবে।