শনিবার সরকারি ব্যাংক খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী শনিবার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের জামানত জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিলের সময় জামানত বাবদ ট্রেজারি চালান/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সব শাখা খোলা থাকবে। এ সময় ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। নির্দেশনাটি ইতিমধ্যে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।