শনিবার ১০২টি উপজেলায় ব্যাংক খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের ৪০টি জেলার ১০২টি উপজেলায় আগামীকাল শনিবার সব ব্যাংক খোলা থাকবে। উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার কিংবা পোস্টাল অর্ডার গ্রহণের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব শাখা শনিবার খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।