শপথ নিয়েছেন নতুন সিএজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি বা মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক) হিসেবে মাসুদ আহমেদ গত রোববার শপথ নিয়েছেন। এদিন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁকে শপথবাক্য পাঠ করান। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় সিএজি হিসেবে মাসুদ আহমেদকে নিয়োগ দেয়। সিএজি হিসেবে নিয়োগলাভের আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (বাংলাদেশ সরকারের সচিব) ছিলেন। মাসুদ আহমেদ ১৯৮১ ব্যাচের বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।